হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার শাজাহানপুরে ডোবায় মিলল শফিকুলের গলা কাটা লাশ!

বগুড়ার শাজাহানপুরে ডোবায় মিলল শফিকুলের গলা কাটা লাশ!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শফিকুল ইসলাম সরদার (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপুর্যপুরি ছুরিকাঘাতে তার নাড়িভুড়ি বের হওয়া পাওয়া যায়। বুধবার (১১ই মে) দুপুর ১টার দিকে শাকপালা গোয়ালগাড়ি গ্রামে বাড়ির পাশে একটি ডোবা থেকে   অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম সরদার উপজেলার শাকপালা গোয়ালগাড়ি গ্রামের রুবেল সরদারের ছেলে। তার গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালগাড়ি গ্রামের জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন, তিনি স্থানীয় শাকপালা স্ট্যান্ডে নাপিতের কাজ করেন।

নিহত ব্যক্তির  স্বজনেরা জানান, গত ৩ দিন আগে সন্ধ্যার পর শফিকুল ইসলামের এক বন্ধু তাকে মোবাইল  ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। শফিকুল ইসলামের বন্ধুরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে গাঁজা সেবন করার পর তাকে নির্মম ভাবে হত্যা করেছে। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলা কাটা ও নাড়িভুড়ি বের হওয়া অবস্থায় পাওয়া যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!