হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার শহরদিঘীতে নিজের নাবালক বোনকে ধর্ষণ করলেন মাদ্রাসার পরিচালক বড় ভাই!

বগুড়ার শহরদিঘীতে নিজের নাবালক বোনকে ধর্ষণ করলেন মাদ্রাসার পরিচালক বড় ভাই!

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: অবিশ্বাস্য হলেও সত্য বগুড়া সদরের ১নং ফাপড় ইউনিয়নের শহরদিঘি গ্রামের হোসনে আরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার চেয়ারম্যান , ফাপড় খন্দকারপাড়া মসজিদের সাবেক ইমাম আব্দুল মজিদের পুত্র মোজাহেদুল ইসলাম নিজের নাবালিকা বোনকে ধর্ষণ করেছেন।
নির্মাণাধীন বাড়ির ইটে পানি দেয়ার নাম করে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোজাহেদুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা গেছে এর আগেও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের তিনি ধর্ষণ করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। ঘটনার দিন ওই মাদ্রাসার পাশেই নির্মাণাধীন বাড়িতে তার ছোট বোনকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুজাহিদ। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন মহল থেকে জোর প্রচেষ্টা চালানোর হয়। ফলস্বরূপ ১০/১৫ দিন অতিবাহিত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে তার বাবা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, ঘটনার দিন সন্ধ্যার সময় আমার আপন মেয়ে এই মাদ্রাসার ছাত্রী যে এখানে থেকেই লেখাপড়া করতো। কিন্তু আমার দ্বিতীয় ছেলে মুজাহিদুল ইসলাম তাকে নির্মাণাধীন বাড়িতে কাজ করার কথা বলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ১ নং ফাপড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, ঘটনার পরপরই মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। যেহেতু একটি মামলা হয়েছে সেহেতু দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই ত্রিদ্বীপ কুমার মন্ডল জানান, ভিকটিমের মা কোহিনুর বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি মজাহিদুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে ঘটনার সত্যতা স্বীকার করে আসামী জবানবন্দি দেয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!