
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার চিহ্নিত সন্ত্রাসী সাব্বির হোসেন পাপ্পু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী সাব্বির হোসেন পাপ্পুকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুখানপুকু এলাকার সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মেয়েদেরকে উত্ত্যাক্তকারী হিসাবে পরিচিত সাব্বির হোসেন পাপ্পু। গ্রেফতারকৃত পাপ্পুর বিরোদ্ধে গাবতলী উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মেয়েদেরকে উত্ত্যাক্তসহ মাদক কারবারির অভিযোগ রয়েছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২