
এদিকে, মামলার তদন্তে ধীরগতিতে পিডি কৃষ্ণ কুমার পালের কেনাকাটা ও দুনীতির দু’টোই চালু রয়েছে। আর এ সুযোগে ঢাকার মাহফুজুর রহমান মালিকাধীন ‘গ্রীন ট্রেড’ প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার ‘ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং’ (এম.আর.আই) মেশিনের টেন্ডার পাইয়ে দিতেও চলছেও ফঁন্দিফিকির। গেল অর্থ বছরে এনডোস্কপি, ল্যাসিক ও সিটিস্ক্যানসহ প্রায় ৪০ কোটি টাকা মুল্যের ডাক্তারী যন্ত্রপাতি গোপনে কিনেছেন পিডি। স্বাস্থ্য বিভাগ, পরিকল্পনা দপ্তর ও হিসেব রক্ষন অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বিধিবর্হিভুত কেনাকাটায় পিডি আর্থিক লাভবান হলেও বার বার পিছেয়ে যায় প্রকল্পের নির্মান কাজের গতি। অনিয়ন্ত্রিত ও বিধি বর্হিভুত কেনাকাটায় অনভিজ্ঞদের দ্বারা দরপত্র, সার্ভে ও মুল্যায়ন কমিটি গঠন করা হয়। অনিয়ন্ত্রিত ও বিধি বর্হিভুত কেনাকাটা এবং প্রকল্পে ধীরগতিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বার বার তিরস্কৃত হন পিডি।
ঢাকার ‘ওশান এন্টারপ্রাইজ’র এক্সিকিউটিভ আলামিন হোসেনের অভিযোগ, ‘ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং’ (এম.আর.আই) মেশিন সংগ্রহে সরকারী টেন্ডার প্রকিউরমেন্ট রুল (পিপিআর) অমান্য করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ৪ জানুয়ারী কৌশলী টেন্ডার করেন পিডি। মাত্র এক মিনিটে ইজিপির সার্ভারে ঢুকে টেন্ডার ফরম পূরণে পিডির জালিয়াতির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েও লাভ হয়নি।
অধ্যক্ষ অধ্যাপক ডা: আমিরুল হোসেন চৌধুরী বলেন,‘ ইলেকট্রনিক ডাক্তারী সারঞ্জম মুলত যারা ভাল জানেন তাদের নিয়ে কমিটি গঠন করা হলে ভাল হয়। দরপত্র উন্মুক্ত কমিটির সভাপতি ও সার্ভে কমিটির সদস্য সচিব সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ জাহিদুল ইসলাম বলেন, এমআরআই স্ক্যান মেশিনের আহবানকৃত টেন্ডারের সকল ডকুমেন্ট পিডির কাছে রক্ষিত আছে। তিনটির মধ্যে একটির কাগজপত্র সঠিক পাওয়া গেছে। ’
পরিচালক ডা: সায়ফুল ফেরদৌস মুহা: খায়রুল আতাতুর্ক বলেন, ‘ডাক্তারী সারঞ্জম ও যন্ত্রপাতির এখনও বুঝে দেয়নি পিডি। কার্যাদেশ, কান্ট্রি-অব-অরিজিন, স্পেসিফিকেশন, ইনস্টোলেশেন, কমিশনিং,পারফরমেন্স সিকিউরিটি’ এবং প্রশিক্ষন ইত্যাদি পরীক্ষা-নীরিক্ষার পরই মালামাল বুঝে নেয়া হবে।’ ‘এমআরআই মেশিন ক্রয়ে দরপত্র আহবানের বিষয়ে পিডি কিছুই জানায়নি। পিডির বিধি বর্হিভুত টেন্ডার নিয়ে এমপি মহোদয়সহ আমরাও বিব্রত।’
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন ‘পছন্দের একটি মাত্র প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে তাদের পিপিআর তৈরী করে ‘এমআরআই মেশিনের টেন্ডার আহবান করা হয়েছে। একই ধরনের প্রতিষ্ঠান থেকে এর আগেও সিটিস্ক্যানও ক্রয় করা হয়েছে। মালামাল ক্রয়ে ১৩ কোটি টাকা দুর্নীতির করেছেন পিডি। পিডির বিধি বর্হিভুত ও অনৈতিক কর্মকান্ড টেন্ডারবাজির বিষয়ে জেলা আইন শৃঙ্খলা সভায় বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকেও অবহিত করা হয়েছে।
প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল বলেন, ‘উপরের একটু-আধটু অনুরোধ রাখতে নিয়মের বাইরেও যোগবিয়োগ করতে হয়।’ তিনি আরো বলেন‘ দুদকের মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, উচ্চ আদালত থেকে জামিনও নিয়েছি।’ এদিকে, দুদক কর্মকর্তা মোঃ শাহজাহান মিরাজ ব্যাক্তিগত মুঠোফোনে বলেন, ‘করোনার কারনে তদন্তে ধীরগতি হলেও দায়িত্বপ্রাপ্ত নতুন তদন্ত
কর্মকর্তা আদালতে খুব শিগরিই চার্জশিট জমা দিবেন। জেলা হিসেবে রক্ষন কর্মকর্তা আব্দুল হান্নান মল্লিক দাবি করেন, ‘বাজেট বরাদ্দ, প্রশাসনিক অনুমোদন ও ব্যায়মঞ্জুরী পত্র দেখেই মেডিকেল কলেজের ডাক্তারী সরঞ্জাম ও যন্ত্রপাতির কেনাকাটার বিল দেয়া হয়েছে।’ স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের মুঠোফোন মঙ্গলবার সকাল ও দুপুরে বার বার ফোন ও খুদেবার্তা পাঠিয়েও কথা হয়নি। ঢাকার গ্রীন ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানীর সত্বাধিকারী মাহফুজ হুদার মুঠোফোনে কল ও খুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ সম্ভব হয়নি। মুঠোফোনে ক্ষুদেবার্তা প্রেরনের পর পর মঙ্গলবার সন্ধায় ‘সুইজড্-অফ’ রাখা হয়।
প্রসঙ্গত: কলেজ ও হাসপাতালের ডাক্তারী সারঞ্জম ও যন্ত্রপাতি কেনাকাটায় গত ২০২০ সালের ১০ আগষ্ট তারিখে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ে মামলা হয়েছে (মামলা নং ০২, তারিখ ১০ আগষ্ট, ২০২০)। সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল ও তার দুস্কর্মের একান্ত সহযোগী রাজধানী ঢাকার সরবরাহকারী প্রতিষ্টান ‘বেঙ্গল সায়েন্টিক এন্ড সার্জিক্যাল কোম্পানী’র সত্বাধিকারী জাহের উদ্দিন সরকারের বিরুদ্ধে ১২০ কোটি টাকার মেডিকেল সারঞ্জম ও যন্ত্রপাতি কেনাকাটায় ২০ কোটি টাকার দূর্ণীতি ও অর্থ পাচারের দায় উল্লেখ করে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান মিরাজ। দ:বি: ৪০৯/১০৯ ধারার তৎসহ ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ১২ এর ৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭