
রেজাউল ইসলাম তুরান, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মেহেদী হাসান (২০) নামে আরো এক যুবক গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজন সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ও নিহত যুবক শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন ও কলেজ ছাত্র। তিনিও পৌর ছাত্রলীগের কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচান্ড আঘাত পেয়ে রাজন ঘটনা স্থলেই মারা যায়। আহত মেহেদী হাসান (২০) গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ক্ষতিগ্রস্থ বাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭