
রায়হান আলীঃ নিজের ঘুমন্ত মেয়ের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ফাঁসির দঁড়িতে ঝুলে আত্মহত্যা করলেন বাবা। মমার্ন্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক রাজিব হোসেন (৪০) তার শিশু মেয়ে রাকা খাতুনকে (৭) এভাবে খুন করে নিজে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের ধারনা। উল্লাপাড়া মডেল থানা পুলিশ দুপুরে মেয়ে এবং বাবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিনায়েকপুর গ্রামবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চরম পারিবারিক গোলযোগের কারনে রাজিব হোসেন অনেকটা মানসিক ভারসাম্য হারান। আগে মোটরসাইকেলে অফিস করলেও মানসিক অসুস্থতার কারনে মাস কয়েক ধরে তিনি মোটরসাইকেল চালাতেন না। শনিবার সকালে তার ৭ বছরের মেয়ে রাকা খাতুন শোবার ঘরের বিছানায় ঘুমাচ্ছিল। মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় রাজিব ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে তার মেয়ের গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার পর নিজেও ঘরের ধনার্র সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের ধারনা। পরে তার পরিবার ও পার্শ^বর্তী লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখেন মেয়েটির লাশ মেঝেতে পড় আছে । পাশে একটি গামছা পড়ে থাকতে দেখা যায়। রাজিব ঝুলছিলেন ফাঁসির দড়িতে। এঅবস্থা দেখে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তারা খবর দেয়। শনিবার দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য বাবা এবং মেয়ের লাশ দুথটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিকট প্রতিবেশী মোঃ হাফিজুল ইসলাম, সবুজ হোসেন, পার্শ^বর্তী স্বাস্থ্যকর্মী বকুল হোসেন জানান, জমিজমা নিয়ে পারিবারিক গোলযোগ চলছিল তাদের অনেকদিন ধরে। কয়েকমাস আগে প্রবল মানসিক চাপে রাজিব ভারসাম্য হারান। আর এ কারনেই তিনি তার মেয়েকে হত্যার পর নিজে আত্মহননের পথ বেঁছে নিয়েছেন বলে তাদের ধারনা।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মুখ থেকে রাজিবের পারিবারিক গোলযোগের বিষয়টি শুনেছেন। তবে এসব গোলযোগের সত্যতা বা তার মানসিক ভারসাম্য হারানোর কারন পুলিশ তদন্ত না করে সঠিকভাবে বলতে পারবে না। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিশেষতঃ মেয়েটির হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। তবে পরিবার থেকে মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকতার্।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭