হোম » অপরাধ-দুর্নীতি » সাঁথিয়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাঁথিয়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাউজ আলী,পাবনাঃ গতকাল ৯ই মার্চ সন্ধ্যায় পাবনার সাঁথিয়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাঁথিয়া থানার নিয়মিত মাদক মাদকমুক্ত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এসআই আব্দুর রউফ, এসআই বিধান, এএসআই মতিয়ার, এএসআই  আকবর আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  নাগডেমরা ইউনিয়ন এর সোনাতলা বাজার পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম বাবু (৩৬) কে গ্রেফতার পুলিশ। আসামি সোনাতলা গ্রামের মৃত আব্দুর রহিম এর ছেলে। আটককৃতর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট হতে তিনটি নীল রংয়ের এয়ারটাইট প্যাকেট পাওয়া যায়। এর মধ্য প্রতি প্যাকেট ২০০ পিস করে, সর্বমোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!