হোম » অপরাধ-দুর্নীতি » সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। সোমবার উপজেলার কস্তুরিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
গ্রেফতারকৃতরা হলো- কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতীর কস্তুরিপাড়া এলাকায় চান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!