হোম » অপরাধ-দুর্নীতি » ফুলবাড়ীতে পুলিশি অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ীতে পুলিশি অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃশাহজামাল শাওন,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পুলিশের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক ওই মাদক ব্যবসায়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্য রাবাইতারি গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফি (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটা নাগাদ ফুলবাড়ী থানা পুলিশের এসআই ইয়াসিন আলী, রাহাত আলম, এএসআই আব্দুল কাদের, মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলাম শফির মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, ফেন্সিডিল সহ আটক শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!