প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ১:৫৩ অপরাহ্ণ
বগুড়ায় ৬কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে শেরপুর থানা এলাকায় থেকে কে ৬কেজি গাঁজাসহ জসিম উদ্দিন (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেন।সে ফেনীর চোছনা গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে।
জানা যায় সোমবার দিবাগত রাতে গোপন সাংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি টিম মাদক বিরোধী অভিযানে শেরপুর থানার খোর্দ্দ মৌজাস্থ মেসার্স আসিফ ব্রিকস্ এর সামনে হতে ৬কেজি গাঁজাসহ তাকেগ্রেফতার করেছে। এসময় তাহার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহিৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৮,শত ৫০, টাকা জব্দ করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.