হোম » অপরাধ-দুর্নীতি » দর্শনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ৬০ লিটার চোলাই মদ উদ্ধার- গ্রেফতার ০১ জন

দর্শনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ৬০ লিটার চোলাই মদ উদ্ধার- গ্রেফতার ০১ জন

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা কেরুজ ব্যাচেলার ব্যারাকের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন দর্শনা থানা পুলিশ। সোমবার দুপুর সোয়া ১টার দিকে দর্শনা কেরুজ চিনিকলের অভ্যান্তরে মিলপাড়া ব্যাচেলর মেস এর পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৬০ লিটার চোলায় বাংলা মদ উদ্ধার করা সহ মিন্টু মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই হারুন উর রশীদ, এএসআই মারুফুল ইসলাম, এএসআই শাহিন আলম, এএসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা কেরুজ চিনিকলের অভ্যান্তরে মিলপাড়া ব্যাচেলর মেস এর পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর। এ অভিযানে ৬০ লিটার চোলায় মদ উদ্ধার করা সহ মিন্টু মন্ডল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের বাসিন্দা ও মৃত ওহাব মন্ডলে ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।গতকালই তাকে মাদক আইনে মামলাসহ আদালতে সোপর্দ করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!