প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ণ
নাটোরের নলগাঙ্গায় ছাগল চুরির সাথে জড়িত দুইজন চোর আটক

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় চরাই ছাগল উদ্ধার,ছাগল চুরির সাথে জড়িত ২ ( দুই) জন চোর আটক,মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ। ছাগলের প্রকৃত মালিকের নিকট, ছাগল জিম্মায় প্রদান। গত ইং ০২/০৩/২২ তারিখ রাত্রী অনুমান ১১.৩০ টা থেকে ০৩/০৩/২০২২ তারিখ রাত্রী ০৩.৩০ টার মধ্যে যেকোন সময়, জনৈক, আব্দুল মান্নান প্রাঃ (৫৫) পিতা মৃত আব্দুল মজিদ প্রাঃ, সাং মাধনগর ভট্টপাড়া, থানা নলডাঙ্গা, জেলা নাটোর এর গোয়াল ঘর থেকে, ২( দুই) টি ছাগল চুরি হয়। এদতসংক্রান্তে, ছাগলের মালিক মান্নান প্রাঃ বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। নলডাঙ্গা থানা পুলিশ ও স্হানীয় জনতার সহায়তায় চুরি যাওয়া ছাগল ২ টি উদ্ধার করা হয়, আর চুরির সহিত জড়িত আসামি সুজন সরদার(২৩) পিতা আব্দুল কাফি, পূর্ব মাধনগর (হাড়ীগাড়ী পড়া) জিহাদুল ইসলাম @ জিহাদ (৪৮) পিতা মৃত তসলিম উদ্দীন পূর্ব মাধনগর ( নওপাড়া) উভয় থানা নলডাংগা জেলা নাটোরদ্বয়কে গ্রেফতার করে তাদেরকে অদ্য ০৪/০৩/২০২২ তারিখে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.