
মোঃআবদুল মুনাফ পিন্টু, দাগনভূঞা ফেনী প্রতিনিধি: গতকাল রাতে দাগনভূঞা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও সিএনজিসহ ২ যুবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের ফেনী-নোয়াখালী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে নোয়াখালী-সেনবাগগামী একটি সিএনজি থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ২ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন সোহাগ (২৫) সোনাগাজী থানার রঘুনাথপুর গ্রামের ফয়েজ ড্রাইভারের বাড়ীর মোঃ জাফরের ছেলে। অপর মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন মিজান (২৬) একই থানার গোবিন্দপুর গ্রামের শেখ আহাম্মদ মিঝি বাড়ীর নুরুল আলমের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামীদ্বয় অবৈধ মাদক ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে ও সিএনজি যোগে বহন করে নোয়াখালী সেনবাগে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে। ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭