প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ২:৫২ অপরাহ্ণ
ধুনটে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩,শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ই ফেব্রুয়ারি রাত্রি ২২:৪৫ ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে ধুনট থানার এসআই মোঃ মনজুরুল মোরশেদ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের শ্রী: রতন কমকারের ছেলে শী: সুশান্ত কর্মকার (৩৫)কে তাহার নিজ বসত বাড়ী থেকে ৩,শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত সহ থানায় এসে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) মামলা দায়ের করে বুধবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.