প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

হুমায়ুন কবির সুমন. সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকায় পূর্ব শত্রুতা বিরোধের জের ধরে আব্দুর রহমান নামে এক ছালা ব্যাবসায়িকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮ টার দিকে পৌর এলাকার চর রায়পুর মাঠে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পৌর এলাকার মিরপুর দক্ষিনপাড়া মহল্লার মো: সুজাবত আলীর ছেলে।
নিহতের বোন জামাই বাবু সেখ জানান, প্রায় ১৫ দিন যাবৎ সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুর মহল্লার বাবু মোল্লার ছেলে লাহুর সাথে বিরোধ চলে আসছিল আ: রহমানের। সারাদিন ব্যাবসার কাজ শেষে মঙ্গলবার রাতে চর রায়পুর মহল্লার মাঠে গেলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা, রোকন উদ্দিন বলেন, ওই রোগী হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের পিঠের বাম পার্শ্বে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে তবে তিনি জানান। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.