
রংপুর ব্যুরোঃ রংপুর র্যাবের অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার কুড়িগ্রাম জেলার চর
ধাউরা থেকে তাদের গ্রেফতারসহ অপহৃত দুজনকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, মোবাইল ফোনে অপহৃত ওই গার্মেন্টস্ধসঢ়; কর্মীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল অপহরণকারী চক্রের হোতা রঞ্জু। এরপর নিজ বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাদের চর ধাউড়া গ্রামে নিয়ে আসা হয়। এরপর ঘোরানোর নাম করে একটি নির্জন চরে নিয়ে গিয়ে তাদের মারধর করাসহ মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করে।
এদিকে অপহৃতদের এক বড় ভাই র্যাবের কাছে অভিযোগ দিলে র্যাবের আভিযানিক দল স্থানীয় পুলিশকে সাথে নিয়ে চর ধাউড়া গ্রামে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মূলহোতা রঞ্জুসহ অন্যান্যরা পালিয়ে গেলেও র্যাবের হাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার চর ধাউরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আশরাফুল আলম (২১) এবং আনোয়ার হোসেনের ছেলে জুবাইদুর আলম (২১) ধরা পড়ে। এ ঘটনায় অপহৃত দু’জনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা