
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় ৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ । আসামীর নাম হুমায়ুন কবির (৫৬) ,পিতা- শাহ আলম,গ্রাম- দাসকান্দি ।
মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে কুমিল্লা জেলা পুলিশ সুপার ও তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস এর কঠোর নির্দেশনায় মাদক নির্মূল অভিযান চলাকালে গতকাল রাত ১১:৩০ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রনব আচার্য্য ও এএসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ তিতাস উপজেলার ভিটিকান্দি উইনিয়নের দাসকান্দিতে অভিযান চালায় । এ সময় দাসকান্দি বাজারে হুমায়নের চা দোকান থেকে ৬৫ পিস ইয়াবাসহ হুমায়ুনকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ শেষে আরোও অনেকের নাম সে প্রকাশ করে ।
আজ দুপুরে কুমিল্লা জেলা জেল হাজতে তাকে প্রেরণ করা হয় । এ ব্যাপারে এস আই প্রনব আচার্য্য বলেন মাদকের থাবা থেকে যুব সমাজ সমাজকে রক্ষা করতে মাদক নির্মূলে মাননীয় পুলিশ সুপার মহোদয় ও তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস স্যারের নির্দেশনায় এ অভিযান চলমান থাকবে । মাদকের সাথে সম্পৃক্ত মূল হোতাদেরকে ও আইনের আওতায় আনা হবে ।
উল্লেখ্য যে,বাবু সুধীন চন্দ্র দাস ওসি হিসাবে তিতাস থানায় যোগদানের পর অত্র থানায় স্বস্থি ফিরে এসেছে। মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ ও সিএনজি ষ্টেশনে জিপি এখন নেই বললেই চলে । পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য পুলিশি সেবায় জনসাধাররণের নেই কোন হয়রানী ও ভোগান্তি । তিতাসের সাধারণ মানুষের কাছে প্রশংসিত একটি নাম ওসি সুধীন চন্দ্র দাস ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল