হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা সহ ৩ মাদক বিক্রেতা আটক।

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা সহ ৩ মাদক বিক্রেতা আটক।

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ    বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা সহ ৩ মাদক বিক্রেতা আটক করেছে থানা পুলিশ। ১৩ আগষ্ট শুক্রবার রাত ১১ টা ৫ মিনিটে দুপচাঁচিয়া উপজেলা চামরুল ইউনিয়নের বিরুঞ্জ মধ্যপাড়া পাকা রাস্তার পার্শ্বে একটি খোলা জায়গায় গাঁজা বিক্রয় করার জন্য অপেক্ষা করলে গাঁজা সহ ৩ জন আটক হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজাউদ্দৌলা সরকার সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল  রাত এগারটা পাঁচ মিনিটে উক্ত স্থানে উপস্থিতি হলে,মাদক বিক্রেতারা  দেখে টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৩ জন কে আটক করতে সক্ষম হয়।এ সময় তাদের
কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করেন। আটককৃতরা হলেন জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন(৩০),সাং-ছোট ধাপ,থাানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া।মৃত-আকামুদ্দিনএর ছেলে সুলতান মন্ডল(২৮),সাং-আলী মাহম্মদপুর,থানা-আক্কেলপুর,জেলা-জয়পুরহাট।আব্দুস সামাদের ছেলে হারুনুর রশিদ(৪০),সাং-বড় নীলাহালী,থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া । আটককৃত ৩ জনকে মাদক মাদকদ্রব্য আইনে মামলার দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!