প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ৪:৪১ পি.এম
বগুড়ায় দুই কিশোরীকে অপহরণের অভিযোগে এক তরুণ গ্রেফতার, কিশোরী উদ্ধার !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া থেকে দুই কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার (২৬ জুলাই) দিনগত রাত ১টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই দুই কিশোরীকে ও উদ্ধার করেন র্যাব সদস্যরা। আটককৃত তরুণ মো. মারুফ হাসান (১৯) নন্দীগ্রাম উপজেলার কল্যান নগর গ্রামের বাসিন্দা।
এর আগে ঈদুল আজহার দ্বিতীয় দিনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৭ম শ্রেণি ও ৯ম শ্রেণি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের পরিবার নন্দীগ্রাম থানা ও পরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পে বিষয়টি জানায়।
র্যাবের সূত্রে জানা যায়, ঈদের পরের দিন ওই দুই কিশোরী পাশের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিশোরীদের পরিবারদ্বয় আত্মীয়স্বজনদের কাছে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় বিষয়টি জানায়।
একই সাথে র্যাবের কার্যালয়ে খবরটি দেয়। র্যাব অভিযোগ পাওয়ার পর থেকে মাঠে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান্দারের একটি বাড়ি থেকে দুই কিশোরীকে উদ্ধার করে। এ সময় মারুফকে গ্রেফতার করতে পারলেও আরও কয়েক জন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞসাবাদের বরাতে র্যাব জানায়, অপহৃত দুই কিশোরীকে চট্টগ্রামে নিয়ে বিক্রি করার উদ্দেশ্য ছিল। কিন্তু লকডাউনের কারনে সুবিধাজনক গাড়ি না পাওয়ায় অপহরণকারীরা বগুড়া শহরে একটি বাসায় আটকিয়ে রাখে কিশোরীদের।
এসব বিষয় নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার মারুফের বিরুদ্ধে মামলা দিয়ে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.