
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে করোনা মহামারিতে সরকারি নির্দেশনা অমান্য করে মেঘনা নদীতে সাউন্ড বক্স বাজিয়ে ঈদ আনন্দ উদযাপন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি নৌকায় থাকা ১১ জনকে ৪ হাজার ৯শ’ টাকা অর্ধদন্ড করা হয়েছে। গতকাল ২৬ জুলাই সোমবার দুপুরে মেঘনা ফেরিঘাটে তাদের এই অর্থদন্ড করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ।
এসময় লুবনা ফারজানা বলেন, ভৈরবে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব প্রশাসন দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে। কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ভৈরবের মেঘনা নদীতে সাউন্ড বক্স বাজিয়ে তরুণরা ঈদ আনন্দ ভ্রমণে বের হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি নৌকা আটক করা হয়। পরে নৌকা দুটিতে ১১ জন ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব নৌ পুলিশ ইউনিটের সদস্যরা।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার