প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ১:১৬ এ.এম
বগুড়ার ধুনটে ভিজিএফ’র স্লিপ বন্টনকালে গ্রাম পুলিশ কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ভিজিএফ’র স্লিপ বন্টনকালে গ্রাম পুলিশ শ্রী বাচ্চু রবিদাস কে শ্বাসরোধ হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি নারী সদস্যর স্বামী শাহআলমের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম পুলিশ শ্রী বাচ্চু রবিদাস বাদী হয়ে (১৫ জুলাই) রাতে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বৃহস্পতিবার উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদে দুস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সেই দিন সকালে চেয়ারম্যান নাজমুল কাদির শিপন গ্রাম পুলিশ শ্রী বাচ্চু রবিদাস কে দিয়ে দুস্থ্যদের বাড়ি বাড়ি ভিজিএফ’র স্লিপ বন্টন করান। সকাল ৮টায় ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের স্বামী শাহআলম গ্রাম পুলিশ শ্রী বাচ্চু রবিদাস কে স্লিপ দিতে হবে বলে চাপ প্রয়োগ।
তখন গ্রাম পুলিশ বাচ্চু রবিদাস শাহআলম কে বলে আমার কাছে স্লিপ দেওয়ার ক্ষমতা আমার নেই। তখন শাহআলম ক্ষিপ্ত হয়ে অশ্লিল ভাষায় গাল মন্দ করে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহআলম গ্রাম পুলিশ বাচ্চু রবিদাসকে কিল ঘুষি মারে ও গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। তখন স্থানীয়রা এগিয়ে এসে বাচ্চু রবিদাসকে উদ্ধাের করে পল্লি চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন জানান, গ্রাম পুলিশ হলো সরকারি ব্যাক্তি আর তাকে আমি দুস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ’র স্লিপ বন্টন করার দ্বায়িত্ব দিয়ে ছিলাম। নারী ইউপির স্বামী শাহঅালম তার থেকে জোর করে স্লিপ নেওয়ার চেষ্টা করে। স্লিপ না পেয়ে তাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তিনি আরো বলেন, সরকারি ত্রানের স্লিপ জোর করে কেড়ে নেওয়ার চেষ্টায় ব্যার্থ হয়ে তাকে মারপিট ও হত্যা চেষ্টার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে বিচার চাই আমি। ধুনট থানার এইআই মুঞ্জুর মোর্শেদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.