
নাহিদুল হাসান নয়নঃ বাশঁখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষন ও পাচঁজন শ্রমিকের মৃত্যুতে বাংলাদেশ লেবার কংগ্রেস- বিএলসির তীব্র নিন্দা নিহতদের ক্ষতিপূরন, আহতদের চিকিৎসাসহ বিচার বিভাগীয় তদন্ত ও দ্বায়ীদের শাস্তি দাবি।
বাংলাদেশ লেবার কংগ্রেস-বিএলসির কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মোঃ আবু ইউসুফ মোল্লা,সাধারণ সম্পাদক নাজমা আক্তার আজ এক বিবৃতিতে চট্রগ্রামে বাশঁখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ,পাঁচজন শ্রমিকের মৃত্যু, ৫০জনের বেশী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছেন।
নেতৃবিন্দ পুলিশের গুলিবর্ষনে নিহত শ্রমিকদের আইএলও কনভেনশন -১২১ অনুযায়ী ক্ষতিপূরন আহতদের চিকিৎসা,গ্রেপ্তার হয়রানী বন্ধ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি দাবী করে নেতৃবৃন্দ শ্রমিকদের পাওনা পরিষোধ ও ন্যায় সংগত মজুরী বৃদ্ধির দাবি জানিয়েছেন।