
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে সাংবাদিক আশরাফ উদ্দিনের মোটরসাইকেল চুরির গঠনা ঘটেছে। বুধবার (৭ জুলাই) দ্বিপ্রহর আড়াইটায় সাংবাদিক আশরাফ উদ্দিনের ব্যাক্তি গত মোটরসাইকেল নং ঢাকা মেট্রো-হ-২০-৯৮৬১ গাড়িটি নিজ বাসা থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার একঘন্টা পর উপজেলার মিঠানালা ইউনিয়নের পাত্তার পুকুর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। সাংবাদিক আশরাফ জানায়,
রাত আড়াইটায় দিকে তাকে শয়নকক্ষের বাহির থেকে দরজা বন্ধ করে ঘরে বন্ধি করে ফেলে। দুটি গেইটের তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে। মোটরসাইকেলটি তিন যুবক বাসার সামনে থেকে সরিয়ে পেলে। চোরের দল মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার পর তাৎক্ষনিক মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে মুঠোফোনে জানানো হলে তিনি তড়িৎ ব্যাবস্থা নিয়ে প্রথমে সাংবাদিক আশরাফ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের
বন্ধি দশা থেকে উন্মোক্ত করেন এবং এক ঘন্টার ব্যবধানে উপজেলার মিঠানালা ইউনিয়নের পাত্তার পুকুর এলাকা থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেন। মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, সাংবাদিক আশরাফ থেকে মোটরসাইকেল চুরির তথ্য পাওয়ার সাথে সাথে রাত আডাইটায় টহলরত সকল
পুলিশ সদস্যদের সতর্ক করি সাথে সাথে আমি নিজেও টহলে অংশ নিই। টহলের এক পর্যায়ে উপজেলার মিঠানালা ইউনিয়নের পাত্তার পুকুর এলাকায় একটি মোটর সাইকেল দেখেতে পেয়ে থামানোর চেষ্টা করলে আরোহিরা মোটর সরাইকেলটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে সাংবাদিক আশরাফ তার মোটরসাইকেলটি সনাক্তকরেন।