
রাউজ আলী: র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আনুমানিক পচিঁশ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও একটি ট্রাকসহ দুইজন কে আটক করেছে। আটককৃত মিজানুর রহমান (২৬) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী গোরুক মন্ডপ নাওডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে আর জয়নাল আবেদীন (২৬) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিচু কলোনী এলাকার শেখ শহিদের ছেলে।
র্যাব জানায়, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল গত রাতে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাবনা শহরের অদূরে গাছপাড়া এলাকায় চেকপোষ্ট বসায়। শনিবার রাত ১০ টার দিকে ঢাকা মেট্রো-ট ১৪-৯৬১১ নম্বরের একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে এবং মিজানুর ও জয়নাল কে আটক করে। র্যাবের দাবী আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গাঁজা কেনা বেচা করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭