
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লক ডাউনের সুযোগ নিয়ে ঘরের টিন কেটে শরীফ বিজনেজ পার্ক নামে এক দোকানে চুরি করা হয়েছে। এ সময় নগদ ৫২ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর। গত শুক্রবার (২ জুলাই) ভোরে হাতীবান্ধা উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শরীফ বিজনেজ পার্ক দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগী শরীফ বলেন,
লকডাউনে দোকান বন্ধ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে চোর ঘরের টিন কেটে নগদ ৫২ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ নিয়ে থানায় অভিযোগ করা হবে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭