প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২১, ৫:৩৯ পি.এম
ইসলামপুরে শ্বশুর ও স্ত্রীর বিরুদ্ধে অর্থ সম্পদ আত্মসাৎ’র অভিযোগ

রবিউল হাসান লায়ন,জামালপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার বারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে মজনু মিয়া অর্থ সম্পদ আত্মসাতের অভিযোগ তুলেছে জামালপুর জেলার ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ার চরের তার শ্বশুর আশরাফ আলী মন্ডল ও স্ত্রী জোঁনাকী আক্তারের
বিরুদ্ধে। লিখিত অভিযোগে মজনু মিয়া উল্লেখ করেন- বিগত ২০১০ সালের দিকে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ার চরের আশরাফ আলী মন্ডলের মেয়ে জোঁনাকী আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের ৪মাস পর মজনু মিয়া ঢাকার গাজীপুরে স্ত্রীকে নিয়ে চলে যায়। গাজীপুর বাইপাস এলাকায় আলহাজ্ব সামস
উদ্দিনের সরকার মার্কেটে কাঁচা মালের ব্যবসা করে এবং সেখানেই বাসা ভাড়া করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তারা দুটি সন্তান নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন। বিয়ের পর থেকেই মজনু মিয়া শ্বশুরের বিশেষ প্রয়োজনে স্ত্রী জোঁনাকির হাত দিয়ে প্রায় ৮ লাখ টাকা হাওলাদ দেন। এছাড়াও মজনু মিয়া ও তার স্ত্রী জোঁনাকীর নামে সাড়ে ৭ শতাংশ জমি শ্বশুরের কাছ থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার
টাকার বিনিময়ে ক্রয় করেন। সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের কারনে নিজ এলাকায় চলে আসেন মজনু। নিজ বাড়িতে ফেরার সময় মজনু মিয়া গাজীপুরের বাসার সকল আসবাবপত্র, গহনাঘাটিসহ সংসারের সকল কিছু স্ত্রীসহ ট্রাকযোগে শ্রীবরদীতে পাঠান। কিন্তু তার স্ত্রী
শ্রীবরদীতে শশুরবাড়ী না গিয়ে সকল মালামালসহ ইসলামপুরের বেনুয়ারচরে তার বাবার বাড়ীতে (মজনুর শশুর বাড়ী) যান। পরে মজনু মিয়া গাজীপুর থেকে নিজ বাড়িতে এসে এমন ঘটনা শুনে তাৎক্ষনিক শ্বশুরবাড়ী ইসলামপুরে যান। স্ত্রীসহ মালামাল শ্রীবরদীতে নিয়ে যেতে চাইলে রাজি না
হয়ে উল্টো সে ঝগড়া শুরু করে। মজনু মিয়া আরও উল্লেখ করেন- গত ৫ মে/২০২১ তারিখের পর থেকে এখন পর্যন্ত তার স্ত্রী জোনাকী ইসলামপুরে বাবার বাড়ীতে অবস্থান করে তাকে তালাক প্রদানসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। সেই সাথে গাজিপুর থেকে নিয়ে আসা অর্থসহ সকল কিছুই আত্মসাতের পায়তারা করছে স্ত্রীসহ তার শশুর
আশরাফ আলী মন্ডল। এ সম্পর্কে আমি ইসলামপুর থানায় একটি অভিযোগ জানিয়েছি। এব্যাপারে মজনুু মিয়া সুষ্ট তদন্ত সাপেক্ষে সুবিচারের আকুতি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
- অভিযোগ প্রসঙ্গে মজনুর মিয়ার শ্বশুর আশরাফ আলী মন্ডলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ গুলো মিথ্যা ও বানোয়াট। তার জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে বলেও আশরাফ আলী মন্ডল জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.