প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২১, ১:৪৫ পি.এম
সিরাজগঞ্জে টাকাসহ ৯ জুয়াড়ী আটক

হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে নগদ ৪৭ হাজার টাকাসহ ৯ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯জুন) বেলা সাড়ে ১১টার এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। আটককৃতরা হলেন, মোঃ খোকন (৪০), মোঃ শফিকুল ইসলাম (৫২), মোঃ সজিব (২৭), শ্রী চঞ্চল (২৫), মোঃ সেলিম(৩২), রেজাইল করিম(৪৪), মোঃ রফিকুল ইসলাম (৪৫), মোঃ মইনুদ্দিন (৩৫), মোঃ শহিদ (৩৩) এরা সবাই বেলকটি উপজেলার বাসিন্দা। বেলকুচি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম স্যারের দিকনির্দেশনায় শুক্রবার গভীর রাতে উপজেলার তামাই নতুনপাড়া এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই নয়জনকে আটক করা হয়। এসময় খেলাবস্থায় তাস ও নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার তার করা হয়। তিনি আরও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.