
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থানা পুলিশের তিনটি টিম তিন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিন ব্যাক্তি’কে বিপুল পরিমাণ মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে। এছাড়া অপর দুইটি টিম ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে আরও দু’জনকে।
আখাউড়া থানার এসআই এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম রামধননগর রেলক্রসিং এর উত্তর পার্শ্বে পাকা সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গতকাল ১৫ জুন’ ২০২১ খ্রিঃ তারিখ বিকেলে দায়িত্বপালনকালে আনুমানিক ১৬.৪৫ ঘটিকার দিকে জুয়েল মিয়া(৩০) নামের এক অটোরিক্সা আরোহীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করেন। উল্লেখিত অটোরিক্সা যাত্রী পুলিশের চেকপোষ্টের অবস্থান দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ধৃত জুয়েল বিজয়নগর থানার কাশিনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
অপর এক অভিযানে এসআই জাকির হোসেন ও এএসআই হেলালের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নুরপুরে জনৈক মান্নান শাহের কাঁঠাল বাগানে অদ্য ১৬ জুন তারিখ প্রত্যুষে আনুমানিক ০৫.৩০ ঘটিকার দিকে অভিযান চালিয়ে হবির মোল্লা(৩৩) নামের এক ব্যাক্তি’কে একটি ব্যাগ ভর্তি ৪০ বোতল স্কোপ সিরাপ সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। ধৃত হবির মোল্লা নুরপুর মধ্যপাড়ার মৃত ইদ্রিছ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় চোরাচালান সহ পূর্ববর্তী একাধিক মামলা রয়েছে।
এদিকে ধরখার পুলিশ ফাঁড়ির এটিএসআই তারেকের নেতৃত্বে অন্য একটি টিম গতকাল ১৫ জুন ভাটামাথা হাসিমপুর সাকিনে ধরখার টু মোগড়া রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামিন মিয়া (২৭) পিতা- আনু মিয়া, গ্রাম-মোগড়া দক্ষিণপাড়া, থানা-আখাউড়া’কে ৪ বোতল স্কোপ সহ আনুমানিক ১৭.৫৫ ঘটিকায় হাতেনাতে গ্রেপ্তার করেন।
উল্লেখিত ৩টি মাদক উদ্ধার ঘটণায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া এসআই/ মোঃ ময়নাল হোসেনের নেতৃত্বে একটি টিম মাদক মামলার আসামী হৃদয় @ মালু মিয়া(২৯), পিতা-মৃত সহিদ মিয়া, গ্রাম- চাঁনপুর, আখাউড়া উত্তর’ ও এএসআই/ মোঃ আলমগীর হোসেনের নেতৃেত্ব আরেকটি টিম মাশেদ মিয়া(৫০), পিতা-মৃত আক্তারুজ্জামান, গ্রাম-নীলাখাদ ,থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আটক করেন। গ্রেপ্তারকৃত পাঁচ ব্যাক্তি’কে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার