প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ৪:১০ পি.এম
কুষ্টিয়ায় পরকিয়া প্রেমের জেরে স্ত্রী সন্তান সহ স্ত্রীর প্রেমিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক পুলিশের এ,এস,আই

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: প্রকাশ্য শিশুসহ নারী-পুরুষকে গুলি করেছে এক পুলিশের এক এ,এস,আই । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অদ্য ১৩/০৫/২০২১ তারিখ সকাল ১১ টার সময় কুষ্টিয়া চৌড়হাস কাস্টম মোড় ডেসটিনি ভবনে ওই পুলিশ সদস্য হত্যাকাণ্ড চালায়। এ সময় ঐ পুলিশ সদস্য এ,এস,আই সোমেন রায়, শাকিল খান (২৮) গ্রাম: চাপড়া, থানা: কুমারখালী, জেলা কুষ্টিয়া কে মাথায় গুলি করে,
পরে আসমা, খাতুন (২৫), কে মাথায় গুলি করে, ওই সময় উপস্থিত থাকা আসমা খাতুন এর পুত্র রবিন (৭) দোতলা বিল্ডিং হইতে পালিয়ে নিচে চলে আসে, এবং ওই বাচ্চাটিকেও ধাওয়া করে নিচে এসে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ওই পুলিশ সদস্য সোমেন রায় । অতঃপর এলাকাবাসী ছুটে এলে এলাকাবাসীকে গুলি করার হুমকি চার রাউন্ড গুলি ছুড়ে ওই পুলিশ সদস্য ডেসটিনি ভবনের ভেতরে আত্মগোপন করে, এলাকাবাসী শিশুসহ ওই দুই জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শিশু এবং মহিলাটি
পথমধ্যে মারা যায়, কিছুক্ষণ পর পুরুষটিও মারা যায়। পরে পুলিশ এসে ক্ষিপ্ত জনতাকে বিচ্ছিন্ন করে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম দৈনিক গণমানুষের আওয়াজ কে জানান, আসামি তাদের হেফাজতে আছে ,প্রাথমিক জিগ্যাসাবাদে জানা যায় যে আসমা খাতুন সোমেনের দ্বিতিয় স্ত্রী এবং রবিন তার নিজ সন্তান, পারিবারিক কলহের জেরে আসমা তার নিজ বাড়িতে চলে আসে, এবং শাকিল খানের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়, এবং সোমেন সেটা জানতে পারে, পরবর্তিতে
আসমাকে বুঝিয়ে বাড়িতে আনার উদ্দেশ্য তার কর্মরত জায়গা খুলনা ফুলতলা থানা হতে, কুষ্টিয়া আসে,এবং আসমা এবং তার প্রেমিকের এক সাথে থাকার কথা জানতে পারে, তাদের অবস্থান নিশ্চিত করে, তাদের একসাথে দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে, তার কাছে থাকা সরকারী রিভালবার দিয়ে এগারো রাউন্ড গুলি কারেন সোমেন রায়। সোমেন রায়ের বাড়ি ঝিনাইদহ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক প্রথমে পরিবেশ বিরাজ করছে চৌড়হাস কাস্টম মোড় এলাকায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.