
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগড় (বেপারী পাড়া) জামে মসজিদের তার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্ঠ হয়ে সজিব শেখ (২৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহত সজিব শেখ সয়াগোবিন্দ গ্রামের শমসের আলীর ছেলে।
শনিবার (১২ জুন) ভোর রাতে সদর উপজেলার ব্যাপারীপাড়া জামে-মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মসজিদের সাদে রাজমিস্ত্রীরা কাজ করার সময় মসজিদের সাদে একজন যুবকে পরে থাকতে দেখে। পরে পুলিশেকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
স্থানীয় জানান, দীর্ঘদিন ধরে এই যুবক এলাকায় ঘোরাঘুরি করতো। রাতে মসজিদের তার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) রেজাউল করিম শাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুচি চলছে। হুমায়ুন কবির সুমন