হোম » অপরাধ-দুর্নীতি » প্রবাসী নারিকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে নির্যাতন

প্রবাসী নারিকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে নির্যাতন

তাসনীমুল হাসান মুবিন, ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি : ময়মন‌সিং‌হের ত্রিশাল উপজেলার কা‌জির শিমলা বাজা‌রে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী নারী‌কে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ওই নারী বাদী হ‌য়ে ত্রিশাল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেছেন।

জানা‌ যায়,ত্রিশাল উপ‌জেলার ধানী‌খোলা ইউনিয়নের চরকুমা‌রিয়া গ্রা‌মের শাহজান মিয়ার বড় মে‌য়ে ২০২০ সা‌লে সৌ‌দি আরব থে‌কে দেশে উনার বাবার বাড়িতে বসবাস কর‌ছি‌লেন। গত ৫ মাস পূ‌র্বে ওই নারীর মোবাই‌লে কল দি‌য়ে নানান ধ‌রনের অশালীন কথা বার্তার মাধ‌্যমে কুপ্রস্তাব দি‌য়ে আস‌ছিল কাজীর শিমলা গ্রা‌মের দেওয়া‌নিয়া বাড়ীর বখা‌টে সুজন মিয়া (৩৬)।
সুজন মিয়া কাজীর শিমলা বাজা‌রের টিন ও সি‌মেন্ট ব‌্যবসায়ী। প্রয়োজ‌নের তা‌গি‌দে বা‌ড়ির বা‌হি‌র হ‌লে ওই স্থা‌নে সুজন মিয়া হাজিরর হ‌য়ে উত্ত‌্যক্ত সহ নানা প্রকার অঙ্গভঙ্গি প্রদর্শন কর‌তো।

ভুক্তভোগী জানান, আমা‌কে দফায় দফায় কুপ্রস্তাব দিয়ে আসছিল সুজন। তাতে সায় না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩০ মে সকালে কা‌জির শিমলা বাজা‌রে আমা‌কে ও আ‌মার বোনকে দেখ‌তে পায় বখা‌টে সুজন। বাজার থে‌কে জোড়পূর্বক ডে‌কে নি‌য়ে যায় তার ব‌্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুজন এন্টারপ্রাই‌জে। ‌সেখা‌নে নি‌য়ে নির্জন স্থা‌নে যাওয়ার কুপ্রস্তাব দেয়। আ‌মি তা‌তে রাজি না হওয়ায়, ক্ষিপ্ত হ‌য়ে আমা‌কে তুলে নেওয়ায় চেষ্টা ক‌রে।

একপর্যায়ে প্রকাশ্যে আমা‌কে কিল ঘু‌ষি সহ শারী‌রিক নির্যাতন ক‌রে এবং আমার শ্লীলতা হা‌নি ক‌রে তা এলাকার কয়েকজন বখাটে যুবক ভিডিও করে ।নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অভিযুক্ত সুজনের সুজ‌নের চাচাত ভাই রা‌জিব জানায়,, আমার ভাই থাকে পিটিয়েছে সত্য, কিন্তু দুজনেই ভালো না। তাদের বিচার হওয়া দরকার।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উ‌দ্দিন বলেন, প্রবাসী নারীর দায়ের করা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহ‌ণের প্রকৃয়া চল‌ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!