হোম » অপরাধ-দুর্নীতি » চাটখিলে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা বিপ্লব আটক।

চাটখিলে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা বিপ্লব আটক।

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখি পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্বগোবিন্দপুর গ্রামের হোসেন আলী জমাদ্দার বাড়ির আব্দুর সাত্তারের ছেলে আব্দুল আজিজ বিপ্লব (২৮) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ৭জুন দুপুরে ডিবি পুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তার কাছে অপরিচিত অনেক লোকের চলাচল ছিল।

এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকা থেকে আগত ডিবি পুলিশের একটি টিম বিপ্লবকে আটক করে নিয়ে যায়।
কি মামলা তাকে আটক করা হয়েছে, তা তিনি জানেন না।

উল্লেখ্য, চাটখিলে মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা হিসাবে সে পরিচিত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!