হোম » অপরাধ-দুর্নীতি » দর্শনা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১

দর্শনা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১

মোঃতারিকুর  রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী  অভিযান পরিচালনা কালে ২৮ বোতল  নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল  সহ   একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।  দর্শনা থানার ওসি  মোঃ মাহাব্বুর রহমান কাজল  নেতৃত্বে মঙ্গলবার বেলা পৌনে ২ টার সময়  পুলিশ   গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার  অফিসার এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান মিন্টু, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী, এএসআই (নিঃ) মোঃ শাহিন আলম  সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী  অভিযান পরিচালনা কালে দর্শন থানাধীন পারকৃষ্ণুপুর – মদনা ইউনিয়নে যাওয়ার পথিমধ্যে সুলতান রাজা সেতুর ফলকের সন্নিকটে থেকে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ আসামি দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামে (মাদ্রাসাপাড়ার) আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ ইমরান আলী (২৪)কে আটক করে পুলিশ। দর্শনা থানার ওসি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে  ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!