হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় বাঙালী নদীর তীরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার !!

বগুড়ায় বাঙালী নদীর তীরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় বাঙালী নদীর তীরবর্তী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহেটির নাম পরিচয় এখনো জানা যায়নি। রবিবার (২মে) দুপুরে উপজেলার বাঙালী নদীর তীরবর্তী এলাকা খানপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  শেরপুর থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। মৃতদেহের পরিচয় নিশ্চিত কররাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা চলছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!