প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ১১:২২ পি.এম
র্যাব-৭ এর অভিযান চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১,প্রাইভেটকার জব্দ।

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১২-১৯৭৬) জব্দ করা হয়। গতকাল (২৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
এ অভিযান চালায়। আটক হওয়া যুবকের নাম মোহাম্মদ জামাল (৩৩)। সে চট্টগ্রামের রাউজান থানার ডাবুরা এলাকার আব্দুল মালেকের ছেলে।
আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য,র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.