
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত হাসান আহমেদ (৩৫) নামে এক বিএনপি নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে অলিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। রোববার বেলা ২ টার দিকে আলিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতা হাসান আহমেদের নামে উল্লাপাড়া মডেল থানায় হরতাল, নাশকতা,অগ্নিসংযোগ সহ ১০ টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা সহকারী-সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭