প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ৮:০০ পি.এম
চাটখিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে অবমাননাকর ফেইসবুকের বক্তব্য যুবক আটক।

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি) : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ন পুর গ্রামে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে অবমাননাকর বক্তব্য দেওয়ায় যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। আসামী আব্দুল করিম পাটোয়ারী মিন্টু(৪০), পিতা-সফিক উল্যাহ পটোয়ারী, লাতু পাটোয়ারী, সাং-পশ্চিম রামনারায়নপুর (বিষু পাটোয়ারী বাড়ী),
০৫নং ওয়ার্ড, ০২নং রামনারায়নপুর ইউপি, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি’তে অত্যান্ত কুরুচিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অাইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে মানহানিকর মিথ্যা প্রোপাগান্ডা লিপ্ত হওয়ার অপরাধের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন।
সূত্রঃ চাটখিল থানার মামলা নং-১৯, তাং-২২/০৪/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২), ২৫(২)২৯(১)৩১(২)।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.