প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ১:১১ এ.এম
দর্শনা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক ১

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ মাহাব্বুর রহমান কাজল নেতৃত্বে আজ ১ ৯ এপ্রিল সোমবার দুপুর ১ টা ৫৫ মিনিটের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই শরিফুল ইসলাম, এ এস আই শাহীন আলম, এ এস আই ইদ্রিস আলী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দর্শনা পৌরসভাস্থল বিশেষ শিক্ষা
প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা উপর থেকে ১ কেজি গাঁজা সহ কুড়ল গাছি মাঝপাড়ার মোঃ আবু তালেব মন্ডল এর ছেলে মোঃ হারুন( ৩০) কে আটক করে পুলিশ। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.