
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রায় ২২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সদস্যরা। শুক্রবার বেলা ১২টার দিকে র্যাবের-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এতথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কালিগঞ্জ গুচ্ছগ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৫), খলিলুর রহমানের ছেলে আজির রহমান (৩৮), ছলিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৯) ও পুরাতন রেলস্টেশন পূর্ব মুন্সিপাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে খোকন বাবু (৩৫)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে সিএনজি বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৬ হাজার টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭