
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়র ও ডাক বিভাগের স্বাক্ষর জাল করে নারী ও শিশু নির্যাতন এর মামলা থেকে বাঁচতে উলাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো: রেজাউল করিম রিপন তালাকনামার প্রমাণপত্র স্বরুপ প্রত্যয়নপত্র জাল করে স্ত্রী তানজীন (শুভ) এর নিকট প্রেরণ করেন। প্রত্যয়নপত্র দুটি সম্পূর্ণ ভুয়া। এদিকে গত ২৯ অক্টোবর ২০২০ইং উল্লাপাড়া পৌরসভা কার্যালয় থেকে
মেয়র এস.এম নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-উল্লা/পৌর/প্রশা/সালিশ/২০২০/৫৮৬) এ ধরনের কোন প্রত্যয়ন পত্র দেয়া হয়নি বলে উলেখ করা হয়। অপরদিকে একটি চিঠি বিলির ক্ষেত্রে উল্লাপাড়া উপজেলা সদরের ডাক বিভাগের পিয়ন মোঃ আব্দুল লতিফের স্বাক্ষর জাল করা হয়েছে। পৌর মেয়র ও ডাক বিভাগ থেকে এ বিষয়ে আলাদা দুটি প্রত্যয়ন পত্র দেয়া হয়েছে। এতে প্রত্যয়নপত্র ও স্বাক্ষর জাল করার বিষয়টি স্পস্ট হয়েছে। তথ্যানুন্ধানে
জানা যায়, হাটিকুমরুল ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো: রেজাউল করিম রিপন গত ০৫/০৮/২০১৪ইং তারিখে সামাজিকভাবে উলাপাড়া ঝিকিড়া গ্রামের মো: মজনু মিয়ার মেয়ে মোছা: তানজিন শুভ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।বিবাহে বন্ধনে তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানও ঘরে আসে। কিন্তু যৌতুক লোভী রেজাউল করিম বিভিন্ন সময়ে যৌতুকের টাকা জন্য স্ত্রী শুভকে বিভিন্ন সময়ে মারপিট, অমানবিক নির্যাতন,
অত্যাচার করে আসত। মারপিট, নির্যাতন, অত্যাচার সহ্য না করেতে পেরে স্ত্রী তানজিন শুভ গত ২৪.০৭.২০২০ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৫৩২/২০২০। নারী ও শিশু নির্যাতন এর মামলার হাত থেকে বাঁচতে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গত ১৬/০৭/২০২০ইং তারিখে উল্লাপাড়া পৌরসভা কার্যালয়ের প্যাডে মেয়র এস.এম নজরুল ইসলাম এর স্বাক্ষর জাল
করে তালাকনামার প্রমাণস্বরুপ একটি প্রত্যয়ণপত্র তৈরী করেন। প্রত্যয়ণপত্রটি গত ৯.০৬.২০২০ইং তারিখে উল্লাপাড়ার বালসাবাড়ি পোষ্ট অফিসের মাধ্যমে বেলা ১০.৩০ মিনিটে মোছা: তানজিন শুভ এর নামে পোষ্ট করেন এবং ঐদিনই ০৯.০৬.২০২০ইং তারিখেই বেলা ১২.১৫ মিনিটে প্রেরক মো: রেজাউল করিম নিজেই উত্তোলন করেন। পৌর মেয়র সম্বলিত চিঠিটি প্রাপক মোছা: তানজিন শুভ এর নিকট পৌছায় নাই এই মর্মে পোষ্ট মাষ্টার মো: সাইফুল
ইসলাম স্বাক্ষরিত প্রাপক তানজিন শুভকে প্রত্যয়ণপত্রও দিয়েছেন। প্রত্যায়ণপত্রে বলা হয়েছে, ০৯.০৬.২০২০ইং তারিখে মো: রেজাউল করিম একটি চিঠি পোষ্ট করে যাহার রেজি নং-৯১৭, অদ্য দিবসে ১২.১৫ মিনিটেই পুনরায় প্রেরক নিজেই উত্তোলন করে গ্রহণ করেন। চিঠিতে প্রাপক মোছা: তানজিন শুভ এর নিকট পৌছায়নি। তথ্যানুন্ধানে আরো জানা যায়, রেজাউল করিম ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে চাকুরী গ্রহণ করেছেন। উল্লাপাড়া উপজেলা কয়ড়া কৃষ্টপুর গ্রামের গাজীউর রহমান পুত্র মো: রেজাউল করিম পৈত্রিক নিবাস হলেও রেজাউল করিম হাতিয়া,
ধীত, ডাকঘর: হাতিয়া, জেলা: সুনামগঞ্জ ঠিকানায় ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরী করেছে চাকুরী গ্রহণ করেন। এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা রেজাউল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জালিয়াতির বিষয়টি অস্বিকার করে বলেন আমাকে উলাপাড়া পৌর সভার মেয়র এসএম নজরুল ইসলাম প্রত্যায়নপত্র দিয়েছে সেটা সঠিক না ভূল সে দেখবেন। ডাক বিভাগের বিষয়টি ডাকবিভাগ দেখবে। আমি সঠিক। তালাকনামার প্রমাণপত্র
স্বরুপ প্রত্যায়ণপত্র বিষয়ে পৌর মেয়র এসএম নজরুল ইসলাম বলেন, আমার স্বাক্ষর জাল করে রেজাউল করিম রিপন প্রত্যয়ণপত্র তৈরী করেছে। রিপনের প্রত্যয়ণপত্র সম্পূর্ণ ভূয়া। রিপনের প্রত্যয়নপত্রে যে স্মারক নং- উল্লা/পৌর/প্রশা/২০২০/১০০,তারিখ:১৬/০৭/২০২০খ্রি: উলেখ করেছে মূলত এই স্মারকটি হচ্ছে উলাপাড়া পৌরসভার
হাট বাজার ইজারা বিজ্ঞপ্তির স্মারক নাম্বার। আমার স্বাক্ষর জাল করে প্রত্যয়ণপত্র তৈরীর করার অপরাধে আমি রেজাউল করিম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। রেজাউল করিম এর প্রত্যয়নপত্র সম্পূর্ণ ভূয়া মর্মে পৌর মেয়র এসএম নজরুল ইসলাম তালাকনামা প্রমাণস্বরুপ প্রত্যায়নটি সম্পূর্ণ ভুয়া তার একটি প্রত্যয়ণপত্রও মোছা: তানজিন শুভকে দিয়েছেন। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার মোছা: সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এবিষয়ে আমি জানতে পেরেছি রেজাউল এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এটা তাদের পারিবারিক ব্যাপার তারা পারিবারিক ভাবে দেখবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭