হোম » অপরাধ-দুর্নীতি » দর্শনা থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা সহ আটক ৩

দর্শনা থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা সহ আটক ৩

মো  তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি:  দর্শনা থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা  সহ চারজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।  দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান কাজল  নেতৃত্বে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার  অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম,এস আই খান আব্দুর রহমান,এ এস আই মোঃ মারুফ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে দর্শনা থানাধীন মদনা পাঠানপাড়া গ্রামস্ত জৈনক মোঃ ইছাহক@ ইশা এর বসত বাড়ির উঠান হইতে  ০৪ (চার) কেজি গাজা সহ ৩ জন মাদক ব্যাবসায়িকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন দামুড়হুদা উপজেলার পারষ্ণৃনপুর  – মদনা পাঠানপাড়ার একই গ্রামের -মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ টগর আলী (১৯),মৃত রহমত উল্লাহর ছেলে মোঃ কিতাবুল (২৮), মৃত মান্দার মন্ডলর ছেলে মোঃ জাকির হোসেন (৪০), আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!