হোম » অপরাধ-দুর্নীতি » গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে- কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে- কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ : গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব গাইবান্ধায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান। পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় এবং প্রেসক্লাবগাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গাইবান্ধা প্রতিনিধি মো. খালেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুব মিয়া, গাইবান্ধা টিভি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সালাম আশেকী, দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি মো. তাজুল ইসলাম, সাংবাদিক জুলহাস হোসেন, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!