প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ১:১৪ পূর্বাহ্ণ
বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল উদ্ধার

মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ২৮ ফ্রেবুয়ারী রবিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় গোপন সূত্রের তথ্যানুযায়ী এক মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের পাড়ুয়া হুকাবস্তি গ্রামের মৃত আকতাবুলের স্ত্রী তোসলেমা বেগমের বাড়ি থেকে ০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যোবায়ের হোসেন।
এসময় তার সাথে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শফিকুল ইসলাম ও তার দল, বালিয়াডাঙ্গী থানা পুলিশ,এবং আনসার সদস্যগণ। অভিযানের সময় সংশ্লিষ্ট ইউপি মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। আসামী তোসলেমা বেগম এখনো পলাতক রয়েছে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.