
ঢাকা-চিটাগাংরোড মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিমরাইল এলাকা থেকে স্বর্ণের দোকানে ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় ডাকাত দলের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র, একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৪৪টি ককটেল উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করেন র্যাব-১১’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম, পিবিজিএমএস)। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব তাদের হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- বাবুল হোসেন (৩২), সেলিম (৩২), রিপন ভূইয়া(২৬), রবিউল ইসলাম (২৬), আব্দুল রশিদ (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও জাবেদ হোসেন(২৯)।
সংবাদ সম্মেলনে খন্দকার সাইফুল আলম জানান, এই দলটি সংঘবদ্ধভাবে বিভিন্ন স্বর্ণের দোকানের ডাকাতি করতো। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্বর্ণের দোকান থেকে ডাকাতির তথ্য পাচ্ছিলাম। তথ্যগুলি পর্যবেক্ষণ করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে আমরা এই ব্যপারে কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা শুরু করি। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় অতর্কিতভাবে হামলা করে, ককটেল ফাটায় এবং অস্ত্র প্রদর্শণ করে জনগণের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে স্বর্ণের দোকাগুলোতে লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়।
তিনি বলেন, তারা এক একটি ঘটনার পর দুই থেকে তিন মাস বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে এবং পরে আরেক জায়গায় ডাকাতির পরিকল্পনা গ্রহণ করে। তাদের এইসব ঘটনাগুলো পর্যায়ক্রমে বিশ্লেষণ ও পর্যালোচনা করে আমরা হঠাৎ করেই তথ্য পাই লক্ষীপুর সদর উপজেলার কলেজ রোড এলাকায় স্বর্ণের দোকানের আশে পাশে বেশ কিছু লোকের সন্দেহজনক ঘোরাফেরা করছে। তখন আমরা গোয়েন্দা দলের মাধ্যমে অনুসন্ধান শুরু করি।
র্যাব জানায় এরই প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া বারটার দিকে সিমরাইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এই সংঘবদ্ধ চক্রটিকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা ল²ীপুরে ডাকাতির পরিকল্পনার কথা তারা স্বীকার করেছে। ভবিষ্যতে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে র্যাব জানায়, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে মামলাসহ তুলে দেয়া হবে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে