
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাগড়া হটাৎপাড়া তিনমাথা এলাকায় রুবেল হোসেন নামের এক প্রভাবশালী সরকারি রাস্তা ও দামি ৫টি গাছ দখল করে ইট দিয়ে প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে।
জানা যায়, বাগড়া হটাৎপাড়া তিনমাথা এলাকায় হটাৎপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে ইসলামী আন্দোলনের কুসুম্বি ইউপির সাধারণ সম্পাদক রুবেল হোসেন আইনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে রাস্তার জায়গা ও ৫টি দামি গাছ দখল করে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ, বিভিন্ন আলোচানা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাযায়, দীর্ঘদিনের এই সরকারি রাস্তা ও গাছগুলো দখল করে তার ক্ষমতার প্রভাব দেখানোর জন্য এই কাজ করছে। ৫টি গাছের মুল্য প্রায় ১ লক্ষ টাকা হবে। সে প্রভাব বিস্তারের জান্য তার বিরুদ্ধে কথা বললেই তাকে বেধর মারধর করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, কিছুদিন পুর্বে রুবেলের বাড়ীর পাশে খোকা নামের একজন তার বিরুদ্ধে কথা বলায় তাকে বেধর মারধর করে। পরে এলাকাবাসীর চাপে ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে সমাধান হয়।
রাস্তা ও গাছ দখলের কথা বলে কে রুবেলের হাতে মারধরে স্বীকার হবে তাই কিছু না বলে চুপ করে আছি। এ ব্যাপরে রুবেলের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, আমার কেউ কিছু করতে পারবে না। আমি সরকারি লোকজন নিয়ে জায়গা মাপদিয়ে প্রাচীর নির্মান করছি। এবং গাছগুলো যা করার আমি তাই করবো। তোমারা দেখি কি করতে পার। এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, বিষয়টি আমার জানা নেই, এই মাত্র শুনলাম যদি সরকারি রাস্তা ও গাছ দখল করে তাহলে অতিদ্রæত তার বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার