
বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারীর উপর হামলার ঘটনায় জড়িত মতিন মাস্টার ও মনির নামের ২ জনকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ । উল্লেখ্য যে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য সম্মেলন পরবর্তী কাউন্সিল শেষে খন্দকার নজরুল ইসলামকে সভাপতি ও কায়সার আহমেদ ব্যাপারীকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী কানাডা প্রবাসী শাহ আজম বিটুর সমর্থকরা সদ্য নির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ কেন্দ্রীয় যুবলীগে নেতাদের হামলা চালায় বলে জানান অভিযোগকারী সদ্য ঘোষিত সাধারন সম্পাদক কায়সার আহমেদ ব্যাপারী । কায়সার আহমেদ বাদী হয়ে শাহ আজম বিটুকে প্রধান আসামী করে ৩০ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জন অজ্ঞাত রেখে হোমনা থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান ।