
মো : তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া কেরুর মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে একটি সাধা শার্ট ও ট্রাউজার আছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া -বড়শলুয়া সড়কের ঢমপুল নামকস্থানে পথচারীরা লাশ ছয়ঘরিয়া গ্রামের ঢমপুল কেরু আখক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। অজ্ঞাত লাশটির বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া