
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পুর্ব কোমরনই মিয়া পাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মিজানুর রহমান বাবুসহ ৬ জনের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষকে হামলা, মারপিট, নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়াসহ শ্লীলতাহানির অভিযোগে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, পুর্ব কোমরনই সরকার পাড়া এলাকার মৃত. আব্দুল জলিল সরকারের পুত্র মিলন মিয়া গত ২২ নভেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিকে আলফালাহ মসজিদ সংলগ্ন রাস্তায় পৌছা মাত্র আসামী মিজানুর রহমান বাবু, রিপন মিয়া, সুমনমিয়া, সুজন মিয়া,
রুজিনা বেগম ও মোজাম্মেল হক গংরা পুর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদী মিলন মিয়া ও তার স্ত্রীর উপর হামলা চালিয়ে তাদের নিকট থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে মারপিট করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় মিলন মিয়া বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করে। যার মামলা নম্বর- ৫০, তারিখ- ২৬/১১/২০ ইং।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান