
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরুষাঙ্গ কাটা অবস্থায় ইমরান হোসেন (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। বন্ধুরা তাকে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা’র ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইমরান মাদরাসার শিক্ষার্থী। সে সোনারগাঁ উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। আহত কিশোরের বরাত দিয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ইমরান। সেখান থেকে তার কয়েক বন্ধু তাকে ডেকে পানাম নগরীতে ঘুরতে নিয়ে যায়। সেখানে তার এক বন্ধু কাপড় দিয়ে তার চোখ বেঁধে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
রাত সাড়ে দশটার দিকে ইমরানের জ্ঞান ফিরলে সে পানাম থেকে একটি সিএনজি করে মোগড়াপাড়া চৌরাস্তা’র ব্রিজের নিচে নেমে আবারো অচেতন হয়ে পড়ে। সে সময় পথচারীরা তার এ অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।সোনারগাঁ থানার উপ পরিদর্শক মো. আরিফ জানান, চৌরাস্তার ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় ইমরানকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ইমরান সুস্থ্য হলে বিষয়টি পরিস্কারভাবে জানা যাবে। তবে ইমরানের পরিবার অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২