
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : হায়রে মানুষ, হায়রে বিবেক, হায়রে মানবতা। প্রতিনিয়ত মানুষগুলো হয়ে যাচ্ছে অমানবিক। সমাজের অমানুষ গুলো দেখতে মানুষের মত হলেও নির্বাক হয়ে থাকতে হয় আমাদের। নোয়াখালী জেলার চাটখিলে উপজেলার পৌরসভার ডোবা থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে চাটখিল পৌর সভার দামালিয়া আবাসিক এলাকার পাশের ডোবা থেকে একটি অপরিপক্ক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্হানীয় মৎস্য চাষী আমির হোসেন জানালেন, তিনি তার মাছের খামারে কাজ করতে গিয়ে পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহটি দেখেন। পরে তিনি পুলিশকে খবর দিলে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান